টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু, পরিবারকে হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০০:৫২
কক্সবাজারের টেকনাফে টমটমের ধাক্কায় আরহাম নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক চালক ও গাড়ি লোকজন নিয়ে ছিনিয়ে নিয়ে গেছে মালিকপক্ষ। একই সঙ্গে নিহত শিশুর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন স্বজনরা।
রবিবার (১৫ মার্চ) ইফতারের পর টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার গর্জন বনিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আরহাম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী আমান উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর একটি টমটম গাড়ি দোকানে দোকানে পানি বিক্রি করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর এলাকাবাসী চালক ও গাড়িটি আটক করে। পরে আহত শিশুকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
নিহত শিশুর চাচা নুরুল বশর অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজাকে চিকিৎসার ব্যবস্থা না করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমেদের ভাই এবং স্থানীয় ইউপি সদস্য জালাল মেম্বার আমাদের মারধর করে টমটম ও চালক নিয়ে গেছেন। এখন আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জালাল বলেন, ‘গাড়িটি আমার ব্যক্তিগত নয়। এটি দিয়ে বিভিন্ন জায়গায় পানি বিক্রি করা হয়। আমি শুধু গাড়িটি নিয়ে এসেছি। পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। বিষয়টি বসে সমাধান করার কথা বলেছি।’
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, ‘টমটমের ধাক্কায় একটি শিশু মারা যাওয়ার বিষয়টি পরিবার আমাকে জানিয়েছে। তারা হুমকির অভিযোগও করেছে। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’
ওসি সাইফুল ইসলাম বলেন, ‘একটি শিশু টমটমের ধাক্কায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পরিবার যদি হুমকির অভিযোগ করে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
