২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৫:২৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

বাংলাদেশি দুই নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১২

ভারতে অনুপ্রবেশের পর দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি নারীকেই আটক করে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তের মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

তাদের নাম খুলনার ডুমুরিয়া উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম।

বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন