২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০২:৫৪

শিরোনাম
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র , তিন কর্মকর্তার অব্যাহতি

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র , তিন কর্মকর্তার অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৯:১৩

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষার সময় ৩০১ নম্বর কক্ষে কয়েকজন পরীক্ষার্থীর হাতে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। প্রশ্নপত্র হাতে পেয়েই পরীক্ষার্থীরা বিষয়টি শনাক্ত করে কক্ষ পরিদর্শকদের জানালে তাৎক্ষণিকভাবে সেগুলো প্রত্যাহার করা হয়।

হল সুপার আবুল কাশেম জানান, প্রশ্নপত্রের খামের গায়ে প্রথম পত্রের নাম লেখা থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটি খুলে বিতরণ করেন। পরে ভুল ধরা পড়লে পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হোসেন বলেন, ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে পরীক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা পুষিয়ে দিতে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা ওয়াহিদা ফারজানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন জানান, ঘটনাটি শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সঠিক প্রশ্নপত্র দিয়ে অতিরিক্ত সময়ের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন