বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১২:৩৯
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। তবে একটি দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি আর্জেন্টাইন এই মহাতারকার। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।
বুধবার আটলান্টায় বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন মেসি।
৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্যারিয়ারে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কখনো মাঠে নামার সুযোগ হয়নি তার।
সবচেয়ে কাছাকাছি সুযোগ এসেছিল ২০০৫ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। তবে আন্তর্জাতিক অভিষেকে হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড দেখায় ওই ম্যাচে খেলতে পারেননি মেসি। সেই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ইংল্যান্ডের প্রশংসা করে মেসি বলেন, দলটি ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ।
মেসির ভাষায়, “ইংল্যান্ড দুর্দান্ত একটি দল, ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি। তাদের বিপক্ষে এমন একটি বড় ম্যাচ খেলতে পারা অবশ্যই বিশেষ কিছু।”
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই ম্যাচকে মেসির জন্য বিশেষ এক লড়াই হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এমন একটি ম্যাচের অপেক্ষাই যেন মেসির জন্য ছিল।
বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে বুধবার মুখোমুখি হবে বর্তমান সময়ের অন্যতম সফল দুই ফুটবল শক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই ম্যাচেই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি।
আরও পড়ুন
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’ ভাইরাল ভিডিও ইস্যুতে তাহেরীর মন্তব্য
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
