০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৮

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

ইরানের নতুন সংসদীয় পরিকল্পনায় খুলছে হরমুজ প্রণালি

ইরানের নতুন সংসদীয় পরিকল্পনায় খুলছে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২২:১৫

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালি পরিচালনায় নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ইরান। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল বা শুল্ক আদায়ের একটি নতুন সংসদীয় পরিকল্পনা দ্রুত অনুমোদনের বিষয়ে ভাবছে তেহরান। 

সোমবার (৩০ মার্চ) ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি এই তথ্য নিশ্চিত করেন।

বোরুজেরদি জানান, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত প্রস্তাবিত এই নতুন সংসদীয় পরিকল্পনাটি যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে।

পরিকল্পিত এই নতুন ব্যবস্থার অধীনে ইরানের পূর্বানুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে না। তিনি আরও বলেন, ইরান এই জলপথে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপের বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে। যেহেতু প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলকারী জাহাজগুলোকে বিভিন্ন পরিষেবা প্রদানে বিপুল ব্যয় হয়, তাই যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট টোল আদায়ের কাঠামো তৈরি করা জরুরি।

বোরুজেরদি আরও উল্লেখ করেন, ইরানের এখন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর এই চুক্তির প্রাসঙ্গিকতা আর অবশিষ্ট থাকে না।

আরও পড়ুন