৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২৩:৩৮
প্রশাসনে কর্মরত ৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব অমিত রায়, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব দীপ জন মিত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পলাশ কুমার দেবনাথ এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারী।
ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের বিষয়ে সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী তাদের নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্তি প্রদান করা হলো।
এ ক্ষেত্রে সংযুক্তকৃত এসব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগামী ১৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করবেন। পাশাপাশি ওইদিন থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনের শর্তে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
- • একাদশে এক বড় পরিবর্তন, নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- • বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- • আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
- • সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
- • ইংল্যান্ডকে উড়িয়ে রেকর্ড সপ্তম বারের মতো নারী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
