০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৮

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৫০

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে  মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরো দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

সোমবার রাতে দেবীগঞ্জ-সোনাহার সড়কের ধরধরা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৫)।আহতরা হলেন, নিহত মমতার ভাগ্নে মনিরুল ইসলাম ও মেয়ে মোবাশ্বিরা (৫)। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার শেষে ভাগ্নে মনিরুলের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা। ফেরার পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হলে মোটরসাইকেলের ৪ আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও মুনতাহাকে মৃত ঘোষণা করেন। এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি কে এম মনিরুজ্জামান বলেন, বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের নিহত হয়েছেন। চালক ও বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন