নামফলক ও বিজ্ঞাপন বাংলায় লেখা বাধ্যতামূলক : ডিএসসিসির নির্দেশ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৭
ভাষার মাসে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠানগুলোর নামফলক ও সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের ডিজিটাল বিজ্ঞাপন ও প্রদর্শনীতে প্রদর্শিত বিজ্ঞাপনও বাংলায় লিখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি কর্পোরেশনের সম্প্রতি প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সব প্রতিষ্ঠানকে (দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড ও বিজ্ঞাপন বাংলায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এটি মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনেক প্রতিষ্ঠান এখনও ইংরেজি বা অন্যান্য ভাষায় নামফলক ব্যবহার করছে। ডিএসসিসি জানিয়েছে, যথাযথভাবে বাংলায় প্রতিস্থাপন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • বেনাপোলে ভুক্তভুগীদের জন্য হাফওয়ে শেল্টার হোম চালু
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
- • খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি!
- • বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি
- • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চাইলেন আইনজীবী
- • বিয়ের আগেই ডিম্বাণু সংরক্ষণ! বিস্ফোরক স্বীকারোক্তি কৃতির
- • মিসর ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
