ইরানের ৮ রেল সেতুতে ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২২:১২
ইরানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ও সেতু লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
আইডিএফের দাবি, তারা ইরানের অন্তত আটটি রেলপথ ও সেতুতে নিখুঁত হামলা চালিয়েছে। এসব পথ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) তাদের সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরিবহনের প্রধান রুট হিসেবে ব্যবহার করত। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত আইআরজিসি’র সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতেই এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তাঁর আলটিমেটামের চূড়ান্ত সময়সীমা নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম শেষ হওয়ার মুহূর্তে ট্রাম্প বলেন, “আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।”
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
