সমঝোতা বাস্তবায়ন নির্ভর করছে ওয়াশিংটনের ওপর: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১২:০০
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের অবস্থান অন্য পক্ষের প্রতিশ্রুতি পালনের ওপর নির্ভর করবে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, "এই সমঝোতা পারস্পরিক বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।"
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, অযৌক্তিক বক্তব্য ও হুমকির বিষয়ে তেহরানের অবস্থান যুক্তিবোধ, মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীকভাবে পদক্ষেপ নেওয়ার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ওই সমঝোতার মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক উত্তেজনা প্রশমিত হয় এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা কমানোর একটি কাঠামো নির্ধারণ করা হয়।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা, তেল রপ্তানি এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে দুই দেশের মধ্যে আরও বিস্তৃত ইস্যুতে ভবিষ্যৎ আলোচনা এই প্রাথমিক সমঝোতার সফল বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
ইরানের কর্মকর্তারা এর আগেও একাধিকবার বলেছেন, সমঝোতাটি পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
