জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৬:৪৬
বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই বার্তা তুলে ধরেছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেওয়ার ফলে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হবে না। বরং এটি দুই দেশের মধ্যে ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।
তিনি বলেন, মালয়েশিয়া ও চীন—উভয় দেশই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী। বাংলাদেশও নিজের জাতীয় স্বার্থ ও কৌশলগত অবস্থান অক্ষুণ্ন রেখেই তাদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
চলচ্চিত্র শিল্পের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান, সরকার সবসময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে দেশের চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
