বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেলেন মন্ত্রীর মর্যাদা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৫:৫৬
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৪ জুন) জারি করা ওই স্মারকে বলা হয়, অগ্রাধিকার সারণী (টেবিল অব প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করা হয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয়, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি অগ্রাধিকার সারণীর স্থায়ী সংশোধন হিসেবে বিবেচিত হবে না।
ভারতের সরকারের অধীনস্থ সচিব কমলেশ রবিদাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতির পরিচিত মুখ। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনের সাবেক সংসদ সদস্য এবং ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুই দফায় দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন তিনি বাংলাদেশে আসেন। পরে বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।
বাংলা ভাষায় সাবলীল দীনেশ ত্রিবেদী দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সেতারবাদক হিসেবেও পরিচিত।
আরও পড়ুন
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন তারেক রহমান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
