০৫ জুলাই ২০২৬, রবিবার, ০০:১৭

শিরোনাম
ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ

জেদ্দায় পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

জেদ্দায় পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২২:০৩

এ বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৫৭ জন এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসের আটটি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, সৌদি আরবের মেডিক্যাল সেন্টারগুলো এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ২৫টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্প ডেস্কগুলো হজযাত্রীদের ৬৩০ সেবা সহায়তা দিয়েছে।

লোকমান হোসেন বলেন, হজ এবং হজ-পরবর্তী সময়ে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

হজ অফিসের পরিচালক আরো জানান, প্রাক-হজ ফ্লাইট ২১ মে শেষ হবে। মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ।

এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

প্রায় ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে, আর বাকি যাত্রীরা সৌদিয়া ও ফ্লাইনাসে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই পর্যন্ত চলবে।

আরও পড়ুন