লেবাননে ইসরায়েলি তাণ্ডব: ৫৭০ ছাড়াল লেবাননে নিহতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ১৯:০৭
বুধবার ভোর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকায় এই ভয়াবহ হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ (NNA) জানায়, পূর্ব লেবাননের বালবেক এলাকার তামাইন এল-তাহতা শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি সিরীয় পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরে ড্রোন হামলায় একজন এবং বিনতে জবাইলের সাফ আল-হাওয়া এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় আরও তিনজন প্রাণ হারান।
টায়ার জেলার হানৌইয়েহ শহরে ইসরায়েলি হামলায় একজন প্যারামেডিকসহ তিনজন নিহত হয়েছেন। একই জেলার কানা শহরে ধারাবাহিক বিমান হামলায় আরও পাঁচজন নিহত ও পাঁচজন আহত হন। হিজবুল্লাহর সাথে সম্পর্কিত আল-মানার টিভি জানিয়েছে, টায়ারের চেহাবিয়েহ এলাকায় ইসরায়েলি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী বৈরুতের আইচা বাক্কার এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গত ২ মার্চ থেকে লেবাননজুড়ে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৫৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৭ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আরও পড়ুন
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
