০৫ জুলাই ২০২৬, রবিবার, ০১:২৬

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২২:০৭

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, কাতারে অবস্থানরত ব্রিটিশ বিমান স্কোয়াড্রনের শক্তি বাড়াতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্টারমার জানান, ড্রোন প্রতিরোধে সক্ষম 'ওয়াইল্ডক্যাট' হেলিকপ্টার আগামীকাল শুক্রবার সাইপ্রাসে পৌঁছাবে। এছাড়া ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে রাজকীয় নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ 'এইচএমএস ড্রাগন'। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা এই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিক ও আমাদের মিত্রদের সুরক্ষায় এই প্রতিরক্ষা বলয় বজায় রাখব।” উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সেখান থেকে মানুষকে সরিয়ে নিতে যুক্তরাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

স্টারমারের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত এক লাখ ৪০ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক সরকারের কাছে তাদের উপস্থিতি নিবন্ধন করেছেন।

আরও পড়ুন