১৯ জুন ২০২৬, শুক্রবার, ১৭:২২

শিরোনাম
সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি

শ্রীপুরে বজ্রাঘাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১

শ্রীপুরে বজ্রাঘাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৯:৫০

মাগুরার শ্রীপুরে বজ্রাঘাতে সুরুজ আলী (৩৫) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই সময়ে পৃথক স্থানে বজ্রাঘাতে আরো এক নারী গুরুতর আহত হয়েছেন।

নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, ‘সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরায় এসেছিলেন। শনিবার সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। সকাল সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, একই সময়ে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামের অছিয়ার রহমানের স্ত্রী চায়না বেগম (৩৬) গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুন