সালথায় পাটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৪:১৯
ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫০ মণ পাট ও ৩০ মসুরিসহ ৩টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজার পুরুরা সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘আমার পাটের গোডাউনের টিনশেড চালের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোডাউনের টিনের চালের ওপর ওই বিদ্যুতের তার ছিড়ে পড়ে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশে থাকা নজরুল ও মাসুদের আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আমার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরি ডাল পুড়ে যায়। এতে আমার অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।’
সালথা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, সালথা বাজারের বিভিন্ন জায়গায় দোকান ও মার্কেটের ওপর এবং আশপাশ দিয়ে অপরিকল্পিতভাবে তার টানিয়ে বিদ্যুত সরবারহ করেছে কর্তৃপক্ষ। যে কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে।
তবে সালথা বিদ্যুত অফিসের এজিএম মো. রেজাউল করিম বলেন, ‘আগুন লাগলেই পাবলিক আমাদের ওপর দায় চাপিয়ে দেয়। ওখানে কিভাবে আগুন লেগেছে, তা সঠিকভাবে কেউ জানে না। এমনও তো হতে পারে গোডাউনের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন ধরে যাওয়ার পর ওই তার ছিড়ে পড়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজকের ঘটনা নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. আব্দুল জলিল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।’
ঘটনাস্থল থেকে পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, ‘যেহেতু বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাই আমরা বিদুৎবিভাগের সাথে কথা বলে বিদ্যুতের লাইনগুলো যাতে সঠিকভাবে স্থাপন করা হয়, সে ব্যাপারে কাজ করব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সালথা উপজেলা প্রশাসন সবসময় সবার পাশে থাকবে- ইনশাআল্লাহ্।’
আরও পড়ুন
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
