কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলিতে নিহত রাকিব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২৩:২২
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।
রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
জানা গেছে, সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গু’লি করে। এতে তিনি গুরুতরভাবে গু’লিবিদ্ধ হন।
জানা যায়, রাকিবের বাসা শাহবাগ শীববাড়ি স্টাফ রিপোর্টারে। তার বাবার নাম মো. খোকন।
তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখেন, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে গু’লিবিদ্ধ হওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব ভাই ইন্তেকাল করেছেন। এই রাষ্ট্রে মানুষের নিরাপত্তা কোথায়?”
তবে নিহত রাকিব জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট’-এর রাকিব নন বলে জানা গেছে। তিনি ভিন্ন একজন কন্টেন্ট ক্রিয়েটর।
শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলিও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে বড় হামলার দাবি আইআরজিসির
- • সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান
- • চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, আট জেলায় তাপপ্রবাহ অব্যাহত
- • প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- • আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
