হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৬
আসন্ন হজে যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী চ।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, “হাজীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ যাত্রা নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।” তিনি হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন, লাগেজ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ধাপে সমন্বিত তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন।
সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “উপযুক্ত ব্যক্তিরা সঠিক স্থানে দায়িত্ব পালন করছেন কি না, তা আমরা নিশ্চিত করব।” মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করে প্রস্তুতি সরেজমিন পর্যবেক্ষণ করবেন বলেও সভায় জানানো হয়।
সভায় হজযাত্রীদের চাপ সামলাতে ফ্লাইটের সংখ্যা (ফ্রিকোয়েন্সি) বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
- • দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন
- • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
- • লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
- • জবিতে ব্যাংকিংখাতে প্রাইম ব্যাংকের দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত
- • রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়
- • আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল
- • সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে টসে হারলো টাইগাররা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
