২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৩:১৭

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে হারাল আলজেরিয়া

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে হারাল আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১১:৪২

শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্যে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপে টিকে থাকার লড়াইয়ে নতুন করে আশা জাগিয়েছে আফ্রিকার দলটি। অন্যদিকে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।

সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আলজেরিয়া। বল দখলে একচ্ছত্র আধিপত্য ছিল তাদেরই—পুরো প্রথমার্ধে প্রায় ৭৪ শতাংশ সময় বল ছিল আলজেরিয়ানদের পায়ে। তবে সেই দখল কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

অন্যদিকে জর্ডান ধৈর্য ধরে রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় থাকে। ম্যাচের ৩৬তম মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় জর্ডান। তামারির পাস থেকে এক টাচে বল জালে পাঠান নিজার আল-রাশদান। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে জর্ডান।

বিরতির পর সম্পূর্ণ ভিন্ন রূপে ফিরে আসে আলজেরিয়া। আক্রমণের গতি ও পাসিংয়ের ধার বাড়িয়ে তারা একের পর এক চাপ তৈরি করতে থাকে জর্ডানের রক্ষণে। এর ফল আসে ৬৯তম মিনিটে—নাদির বেনবুয়ালির গোলে সমতায় ফেরে আলজেরিয়া।

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলজেরিয়া। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে শেষ পর্যন্ত ৮২তম মিনিটে জয়সূচক গোল পায় তারা। কর্নার থেকে আসা বল জর্ডান রক্ষণ পরিষ্কার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান আমিনে গৌরি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হার দিয়ে শুরু করা দলটি এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিদায় নিতে হলো জর্ডানকে।

আরও পড়ুন