২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৪:৫৮

শিরোনাম
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা

ইরানের ৭৯ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিল জর্ডান

ইরানের ৭৯ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০১:৫৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে জর্ডানের আকাশসীমা লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে ইরান থেকে ছোড়া মোট ৮৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ৭৯টি সফলভাবে আকাশেই ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।

জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ছোড়া এই হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল জর্ডানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র জানান, প্রতিহত করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ দেশটির বিভিন্ন প্রদেশে আছড়ে পড়েছে। এর মধ্যে ৫টি ড্রোন এবং ১টি ক্ষেপণাস্ত্র সরাসরি জর্ডানের ভূখণ্ডে আঘাত করেছে। সব মিলিয়ে ৯৩টি রকেট ও ড্রোনের টুকরো বিভিন্ন স্থানে পড়ায় অন্তত ৯ জন জর্ডানি নাগরিক আহত হয়েছেন।

এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহে জর্ডান অভিযোগ করেছিল, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। সেই হামলায় অন্তত ১৪ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

জর্ডান সরকার বারবার বলেছেন যে, তাদের আকাশসীমা কোনোভাবেই যুদ্ধের ময়দান হতে দেওয়া হবে না। আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি যেকোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সিদ্ধান্তে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে জর্ডান সেনাবাহিনী।

আরও পড়ুন