০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:০৩

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি, আটক ১

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি, আটক ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২২:৪৩

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে কোপানো হয়েছে বলেও জানা গেছে।

এতে একজন গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে পথচারীরা।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়। এতে ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো দু’জনের পরিচয় পাওয়া যায়নি ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে গুলির পাশাপাশি কোপানো হয়েছে। তাকে গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আরও পড়ুন