২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৩:২৬

শিরোনাম
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী

দ্য হান্ড্রেডে ১ কোটি ৬৪ লাখ টাকায় বিক্রি মুস্তাফিজ

দ্য হান্ড্রেডে ১ কোটি ৬৪ লাখ টাকায় বিক্রি মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০১:৩৬

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। 

প্রথমবারের মতো আয়োজিত এই নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে বিক্রি হয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তিনি।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি।

এর আগে দ্য হান্ড্রেডে ক্রিকেটার বাছাই হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে, তবে ২০২৬ আসরের জন্য প্রথমবারের মতো নিলাম পদ্ধতি চালু করেছে আয়োজকরা।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আগেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তার কাটার ও ভ্যারিয়েশন ব্যাটারদের জন্য সবসময়ই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টেও তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহ্যাম ফিনিক্স।

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন থাকলেও শেষ পর্যন্ত কোনো দল পাননি তিনি।

আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। 

দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অপেক্ষা করছি। সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন