ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিজার আমেদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০১:১০
ইরাকের পার্লামেন্ট দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিক নিজার আমেদিকে নির্বাচিত করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশটিতে চলা রাজনৈতিক অচলাবস্থা কাটল, যা নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে স্থবির করে রেখেছিল।
শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটাভুটিতে প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) মনোনীত প্রার্থী আমেদি ২২৭ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদির পান মাত্র ১৫ ভোট।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর আমেদি হচ্ছেন ইরাকের ষষ্ঠ প্রেসিডেন্ট।
ভোটের পর পার্লামেন্টে বক্তব্যে আমেদি বলেন, সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সে সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। তিনি বলেন,
আমাদের দেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তার ব্যাপকতা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত।
তিনি সরকারের তিনটি শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন এবং ইরাক ফার্স্ট নীতির প্রতি প্রতিশ্রুতি দেন।
একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরাককে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানান।
এই নির্বাচন এমন সময়ে হলো যখন ইরাক এখনো কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাব সামাল দেওয়ার চেষ্টা করছে। চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থামে।
যুদ্ধের সময় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে যুক্তরাষ্ট্র ব্যবহৃত সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালালে ইরাকি সেনাবাহিনীর সদস্যরাও নিহত হন।
এখন নজর ঘুরে গেছে প্রধানমন্ত্রী নির্বাচন ইস্যুর দিকে, যা ইরাকের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশ্ন।
২০০৩ সালের পর চালু হওয়া ইরাকের সাম্প্রদায়িক ক্ষমতা বণ্টন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হতে হয় শিয়া মুসলিম, পার্লামেন্ট স্পিকার সুন্নি এবং প্রেসিডেন্ট কুর্দি।
ইরানপন্থী শিয়া দলগুলোর জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক, যাদের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, জানুয়ারিতে ঘোষণা দেয় যে তারা সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে আবারও প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, আল-মালিকিকে সরকার গঠনের দায়িত্ব দিলে যুক্তরাষ্ট্র ইরাকের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে।
ইরাকের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে আমেদির হাতে এখন ১৫ দিনের মধ্যে সবচেয়ে বড় সংসদীয় জোটের মনোনীত ব্যক্তিকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এরপর সেই মনোনীত ব্যক্তিকে ৩০ দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন করতে হবে।
৫৮ বছর বয়সী আমেদি দীর্ঘদিন ধরে ইরাকের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি আগে দুই সাবেক প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহকারী হিসেবে কাজ করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবেশমন্ত্রী ছিলেন।
নভেম্বরের নির্বাচনের পর থেকে প্রায় ১৫০ দিন ধরে নতুন সরকার ছাড়াই চলছে ইরাক।
আরও পড়ুন
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
