নীলফামারী সড়কে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২১:৪০
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া-জলঢাকা ও ডিমলা-ডোমার সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে সশস্ত্র ডাকাত দল চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে চালক-যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে। এ ঘটনায় র্যাব ও পুলিশ যৌথ অভিযানে ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ মার্চ) রাত অনুমান দেড়টার দিকে ঘন্টা ব্যাপী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কের ‘স্লুইচ গেট’এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন যানবাহনে চালক ও যাত্রীদেন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লক্ষাধিক নগদ টাকা লুট করে নেয়। এসময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রী ও চালকদের মারধর করে আহত করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের দাবি, যারা দ্রুত জানালা খুলতে দেরি করেছে তাদের ওপর বেশি হামলা চালানো হয়।
ঘটনার সময় রাত আড়াইটার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেয় এবং একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভুগিরা ডিমলা থানা ও র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীতে অভিযোগ করেন। অভিযোগের পর অভিযানে নামে র্যাব ও পুলিশ।
তথ্য প্রযুক্তির সহযোগীতায় ও বিভিন্ন সিসিটিভি পর্যবেক্ষণের পর সোমবার (৩০ মার্চ) ভোরের দিকে নীলফামারী র্যাব-১৩ ও ডিমলা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামের নুরল হকের ছেলে আ: মালেককে (৩৫) গ্রেপ্তার করা হয়।
ডিমলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছে। এঘটনায় ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
নীলফামারীর সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগীদের সাথে কথা বলেন। তিনি জানান, দ্রুত ডাকাত দলের সকলকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- • আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
