ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ২২:০৬
ইস্পাত (স্টিল) পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির ইস্পাতশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ফার্স নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই জানায়, ইরানের কাস্টম কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করেছে যেখানে স্ল্যাব, শিট, স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
ইরানের কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির ইস্পাতশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন আগে, অর্থাৎ ৮ এপ্রিলের আগে, ইসরায়েল দাবি করেছিল যে তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা ও পরিবহন অবকাঠামোতেও হামলা চালানো হয়।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই খাতে বড় ধরনের ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’
- • মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
- • কয়েকদিনের আগুনে জরুরি অবস্থা, আতঙ্কে লস অ্যাঞ্জেলেস
- • হরমুজের টোল যুক্তরাষ্ট্রের ইরানের নয়: ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
