অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৩
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪২
অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে শুক্রবার একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লং বে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে পুলিশ আরো জানায়, বিমানে থাকা পাইলটসহ তিন পুরুষ আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি বিমানের ধ্বংসাবশেষ তীরে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা শনিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্স-এ প্রচার করে স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ।
ভিডিও তে দেখা যায়, বিমানটি সামনেরর দিক আগে সমুদ্রের দিকে আছড়ে পড়ছে।
আরও পড়ুন
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’
- • মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
- • কয়েকদিনের আগুনে জরুরি অবস্থা, আতঙ্কে লস অ্যাঞ্জেলেস
- • হরমুজের টোল যুক্তরাষ্ট্রের ইরানের নয়: ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
