২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:১৮

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ ছিলেন।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। ফলে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করতে বাধ্য হন।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইন করার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন এবং বিষয়টি নিয়ে যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন