২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:২৭

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

কক্সবাজারে পুলিশের অভিযানে ডাকাত-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫

কক্সবাজারে পুলিশের অভিযানে ডাকাত-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৮:২৪

পর্যটন নগরী কক্সবাজারে অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৯ জন ডাকাত এবং ৬ জন ছিনতাইকারী। শুক্রবার (২৭ মার্চ) থেকে শনিবার (২৮ মার্চ) টানা ২৪ ঘণ্টার বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সুগন্ধা কটেজ জোন এলাকায় এক পর্যটককে ছুরি ও হাতুড়ি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিনের সরাসরি তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। তাৎক্ষণিকভাবে মাঠে নামে থানা পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত দুই ছিনতাইকারী খায়রুল আমিন ওরফে মুন্না (২৯) ও আব্দুর শুক্কুরকে (২৪) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার খায়রুল আমিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যা চেষ্টা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তার নামে ২০১৭ সাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত অন্তত ১৮টির বেশি মামলা নথিভুক্ত আছে। অন্যদিকে আব্দুর শুক্কুরের বিরুদ্ধেও একাধিক আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে।

এ ছাড়া সুগন্ধা সৈকত এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আরো ৭ জন ডাকাতকে আটক করা হয় এবং শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি নিজেই বিশেষ কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেন এবং মাঠ পর্যায়ে সক্রিয় নেতৃত্ব দেন।

ওসি ছমি উদ্দিন বলেন, ‘কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। এখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আমরা মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেপ্তাররা হলেন খায়রুল আমিন, আব্দুর শুক্কুর, মো. আরমান, জাহেদুল ইসলাম জাহেদ, মাহাবুব আলম, মনোয়ার হোসেন, রাজু, রশিদ মিয়া এবং রাসেল উদ্দিন সোহেল রানসহ মোট ৯ জন ডাকাত দলের সদস্য।

এ ছাড়া পৃথকভাবে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন