২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৩

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

হাইকোর্টের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি

হাইকোর্টের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৮

হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

সনদে উল্লেখ করা হয়েছে, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর অধ্যায় VIA অনুযায়ী এবং ২০২৪ সালের ২৯ মে হাইকোর্টের রায় ও আদেশের ভিত্তিতে লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে।

এর আগে, দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান ২০২৩ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে ২০২৩ সালের ৫ নভেম্বর আদালত রুল জারি করে জানতে চান, কেন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হবে না।

রুলের শুনানি শেষে চলতি বছরের ২৯ মে হাইকোর্ট নির্দেশ দেন, এক মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে হবে। অবশেষে রায়ের প্রায় চার মাস পর দলটি ইসির নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল।

আরও পড়ুন