জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১০:৪৪
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে অস্ট্রিয়া। আর সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা পেয়েছে আলজেরিয়া। বিদায় নিয়েছে ইরান।
আগের দুই ম্যাচে জয় পাওয়ায় আর্জেন্টিনার নকআউট ও গ্রুপসেরা হওয়া আগেই নিশ্চিত ছিল। তাই জর্ডানের বিপক্ষে বেশ কয়েকটি পরিবর্তন এনে দল সাজান কোচ লিওনেল স্কালোনি। শুরুর একাদশে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসিও।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এবারের বিশ্বকাপে মেসি ছাড়া প্রথম আর্জেন্টাইন হিসেবে গোলের দেখা পান তিনি।
৩০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ২-০ গোলের লিডে।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি গোল করে জর্ডানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। এরপরই লাউতারোকে তুলে মাঠে নামানো হয় লিওনেল মেসিকে।
বদলি হিসেবে নেমেই নিজের স্বভাবসুলভ ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে অপরাজিত অবস্থায় নকআউটে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া ৩-৩ গোলে ড্র করে। এই ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট নিশ্চিত করে অস্ট্রিয়া। সমান পয়েন্ট নিয়েও সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় আলজেরিয়া। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে।
আরও পড়ুন
- • ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো
- • বুধবার কক্সবাজার জেলারও এইচএসসি পরীক্ষা স্থগিত
- • কক্সবাজারেও স্থগিত এইচএসসি পরীক্ষা
- • পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর আইন, প্রশ্নফাঁসে ৫ বছরের জেল
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
- • দুই গোলে পিছিয়েও আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
