নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২৩:১০
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা শুরুর পূর্বেই উত্তপ্ত হয়ে উঠেছে নিউইয়র্কের ম্যানহাটন এলাকা। আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবেন লিওনেল মেসিরা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টাইমস স্কয়ারে একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন আর্জেন্টিনার ভক্তরা। ওই কর্মসূচি চলাকালীন আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের তীব্র তর্কবিতর্ক শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও নীল-সাদা পতাকায় সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি ও লাথালাথি চলছে। ব্রুট অফিশিয়াল নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। ভিডিওচিত্রে দেখা যায়, অনেক অপ্রাপ্তবয়স্ক ও সাধারণ দর্শকের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে সংঘর্ষ থামান।
এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
টাইমস স্কয়ারের এই সমাবেশটি ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। এছাড়া কানসাস সিটিতেও ভক্তদের বড় একটি দল জড়ো হয়েছেন বলে জানা গেছে, যেখানে বর্তমানে লিওনেল স্কালোনির শিষ্যরা অবস্থান করছেন। কাল আলজেরিয়ার বিপক্ষেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই বছরের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো
- • বুধবার কক্সবাজার জেলারও এইচএসসি পরীক্ষা স্থগিত
- • কক্সবাজারেও স্থগিত এইচএসসি পরীক্ষা
- • পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর আইন, প্রশ্নফাঁসে ৫ বছরের জেল
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
- • দুই গোলে পিছিয়েও আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
