গভীর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১১
মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গভীর রাতে ঢুকে কেক কেটেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী।
শনিবার দিবাগত রাতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর কার্যালয়টির তালা খুলে ভেতরে প্রবেশ করে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রিতের নেতৃত্বে একদল কর্মী এই ঝটিকা কর্মসূচি পালন করে। তারা কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেওয়ালে টাঙিয়ে দেয় এবং মোমবাতি জ্বালিয়ে কেক কাটে। কর্মসূচি শেষে তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. পলাশসহ কয়েকজন কর্মী কেক কাটার ওই ভিডিও নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করার পর বিষয়টি জানাজানি হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে দীর্ঘ সময় ধরে এই কার্যালয়টি জনশূন্য ও বন্ধ অবস্থায় ছিল।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, গভীর রাতে হঠাৎ করেই কিছু লোক আওয়ামী লীগ অফিসে ঢুকে পড়েছিল। তারা দ্রুত কাজ সেরে সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
- • আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
