২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৪৬

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

বেসরকারি ফলাফলে ৪ আসনে বিএনপির জয়

বেসরকারি ফলাফলে ৪ আসনে বিএনপির জয়

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে চারটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ ও সুনামগঞ্জ-২।

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির। অন্যদিকে ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন