১৭ জুন ২০২৬, বুধবার, ১১:০১

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

অবশেষে কমলো স্বর্ণের দাম

অবশেষে কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনার দাম আরো বেশি ছিল।

সোনার অন্যান্য মানের ক্ষেত্রেও দাম কিছুটা কমেছে। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

তবে ক্রেতাদের মাথায় রাখতে হবে, নির্ধারিত এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত দাম নির্ধারিত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির এই হারে পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে সোনার দাম নিয়ে বেশ অস্থিরতা লক্ষ্য করা গেছে। এ বছর এখন পর্যন্ত মোট ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হলেও ২৪ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

আরও পড়ুন