জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত ড. রইছ উদ্দীন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১৮:৫৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
শিক্ষকতা জীবনে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদদীনকে নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন
- • পুরুষের যেসব ব্যক্তিত্ব মেয়েদের কাছে বেশি আকর্ষণীয়
- • চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
- • ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭
- • আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের
- • ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার দাবি মিয়ানমারের
- • দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
