অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পুলিশের গাড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২০:৪৩
চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়ি পুড়ে গেছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে অটোরিকশাটি পুলিশের একটি গাড়ির সঙ্গে লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অটোরিকশা ও পুলিশের গাড়ি পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই যানবাহন দুটি পুড়ে যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, চাঁদপুর পুলিশ লাইন্সের গাড়িটি কচুয়া উপজেলার সাচারগামী ছিল। আগুনের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
