জুয়ার দেনায় অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৪
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৪
মুন্সীগঞ্জ পৌরসভার চর হায়দ্রাবাদ এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাকিল খালাসী (২৪) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার পর ছিনতাই করে বিক্রি করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও মো. ইউসুফ গাজী (৬০)। তাদের বাড়ি সদর উপজেলার উত্তর চরমশুরা ও শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায়।
পুলিশ জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার কাশবন থেকে নিখোঁজ অটোরিকশা চালক সাকিলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার শরীফ সুলতান আফসু জুয়া খেলায় ২৫ হাজার টাকা ধার করেছিলেন। ওই টাকা পরিশোধের উদ্দেশ্যে তিনি বন্ধুদের নিয়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত ১৭ জানুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে তারা সাকিলের অটোরিকশায় ওঠেন।
সন্ধ্যার দিকে চরকিশোরগঞ্জ এলাকার ‘মিনি কক্সবাজার’ সংলগ্ন স্থানে কৌশলে মাফলার পেঁচিয়ে সাকিলের গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি মো. ইউসুফ গাজীর কাছে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
তথ্য প্রযুক্তি ও নিহত অটো চালকের ব্যবহৃত ফোনের সূত্র ধরে এই আসামিদের আটক ও খণ্ডিত অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
