২১ জুন ২০২৬, রবিবার, ২৩:৪৮

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘরে বসে জিলাপি তৈরির রেসিপি

ঘরে বসে জিলাপি তৈরির রেসিপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০১:৪২

রমজান মাসে ইফতারে অনেকের জিলাপি ছাড়া চলে না। কিন্তু বাইরের জিলাপি নিয়ে এখন সাধারণ মানুষের মনে নানা দুশ্চিন্তা। মুচমুচে করতে অনেক ক্ষেত্রে জিলাপিতে হাইড্রোজেনের মতো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়, যা শরীরের জন্য বড় হুমকি। স্বাস্থ্যঝুঁকি এড়াতে আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন দোকানের মতো মচমচে জিলাপি।

প্রয়োজনীয় উপকরণ:
গোলা তৈরির জন্য: ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ চালের গুঁড়া (মুচমুচে করতে), ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ ইস্ট, দেড় টেবিল চামচ টক দই, সামান্য ফুড কালার ও তেল।

সিরার জন্য: ১ কাপ চিনি, ১ কাপের কম পানি, ১ চা চামচ লেবুর রস ও কয়েকটি এলাচ।

প্রস্তুত প্রণালি:
ধাপ ১: পারফেক্ট ব্যাটার বা গোলা তৈরি
একটি বড় বাটিতে ময়দা, চালের গুঁড়া, বেসন, চিনি, ইস্ট ও ফুড কালার মিশিয়ে নিন। এরপর এতে টক দই ও ২ টেবিল চামচ তেল দিন। এবার ধীরে ধীরে কুসুম গরম পানি মিশিয়ে একটি মাঝারি ঘনত্বের গোলা তৈরি করুন। গোলাটি ১৫-২০ মিনিট কোনো গরম জায়গায় ঢেকে রাখুন।

ধাপ ২: চিনির সিরা প্রস্তুত
প্যানে চিনি, পানি ও এলাচ দিয়ে জ্বাল দিন। সিরাটি ঘন হয়ে আঠালো হলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। লেবুর রস সিরাকে জমে যেতে দেবে না।

ধাপ ৩: ভাজা ও পরিবেশন
একটি প্লাস্টিকের সসের বোতলে জিলাপির গোলা ভরে নিন। ফ্রাইপ্যানে ডুবো তেল গরম করে বোতল চেপে প্যাঁচ দিয়ে তেলের ওপর জিলাপি ছাড়ুন। মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলে সরাসরি চিনির সিরায় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর সিরা থেকে তুলে গরম গরম পরিবেশন করুন।

বিশেষ টিপস:
অনেকেরই প্রতিদিন জিলাপির গোলা বানাতে আলস্য লাগে। সেক্ষেত্রে একবারেই বেশি করে গোলা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই গোলা দিয়ে পরবর্তী ১০ দিন পর্যন্ত টাটকা জিলাপি ভেজে খাওয়া সম্ভব।

আরও পড়ুন