গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৯
গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় কল্যাণময় দেবনাথ (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এরশাদ নগর শালিকচুড়া এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক-এ দুর্ঘটনা ঘটে।
নিহত কল্যাণময় দেবনাথ বাগেরহাট জেলার ফকিরহাট থানার সাইটতলা গ্রামের অমূল্য দেবনাথের ছেলে। তিনি গ্রামীণফোনে হেড অব বিজনেস অফিসার পদে কর্মরত ছিলেন। আটক গাড়ি চালকের নাম ওমর আলী (৫৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের মৃত রয়াত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান শালিকচুড়া এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় কল্যাণময় দেবনাথের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে গাড়িসহ চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
আরও পড়ুন
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
