১৭ জুন ২০২৬, বুধবার, ১৬:৫০

শিরোনাম
দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রমজানের শুরুতেই বিজয়ের পোস্টে শুভেচ্ছা

রমজানের শুরুতেই বিজয়ের পোস্টে শুভেচ্ছা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২৯

খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। প্রতি রমজান তিনি ইফতার পার্টির আয়োজন করেন এবং ইসলাম ধর্মের অনুসারীদের সঙ্গে বসে ইফতার করেন। অনুষ্ঠানে নামাজ ও মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে।

এই বছরও রমজানের শুরুতেই বিজয় নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, “আল্লাহ তোমাদের সকলকে সুখ ও সাফল্য দান করুন এবং আপনাদের সঠিক পথে পরিচালিত করুন, শুভ রমজান।” সঙ্গে হার্ট সাইন ও কাবা ঘরের ইমোজিও ব্যবহার করেন।

গত বছর তাঁর আয়োজন করা ইফতারে প্রায় ৩,০০০ জনকে ইফতার করানো হয়েছিল। এছাড়া ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে বিজয় ইসলামি পোশাকে হাজির হন—সাদা পোশাক ও টুপি পরেন এবং নামাজ ও মোনাজাতেও অংশ নেন। এই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যা পরবর্তীতে ভুয়া হিসেবে প্রমাণিত হয়।

অন্যদিকে, বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমার মুক্তি নিয়ে মাসখানেক ধরে আইনি জটিলতা চলছিল। জানা গেছে, ভারতের Central Board of Film Certification (CBFC)-এর বিরুদ্ধে নির্মাতাদের করা মামলা মাদ্রাজ হাইকোর্টের অনুমতি নিয়ে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন