বিষপানে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী-সতিন আটক
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৪৬
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে নির্যাতন এবং বিষ মেশানো শরবত খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড় পয়লা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন। এরপর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে তার চরম বিরোধ চলছিল। এই কলহের জেরে সোমবার রাত থেকেই সখিনার ওপর অমানবিক নির্যাতন চালায় সাইফুল ও তার নববিবাহিত স্ত্রী সাবিনা। নির্যাতনের একপর্যায়ে সখিনার মাথার চুল কেটে তাকে চরমভাবে অপদস্থও করা হয়। পরদিন মঙ্গলবার সকালে সখিনা পানি পান করতে চাইলে অভিযুক্তরা কৌশলে পানির পরিবর্তে বিষমিশ্রিত শরবত পান করতে দেন তাকে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই সখিনার মৃত্যু হয়।
নিহতের মেয়ে যুথী আক্তার বলেন, ‘শরবতের সঙ্গে আমার মাকে বিষ মিশিয়ে খাইয়েছে ওরা। ওই শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই মুখ দিয়ে ফেনা বের হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আমার মা মারা যান। এ ঘটনায় আমি দোষীদের উপযুক্ত বিচার চাই।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • ওয়াশিংটন-তেহরান সমঝোতা নিয়ে অন্ধকারে তেল আবিব
- • মিরপুরের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
- • ইরানে বিনিয়োগে ৩০০ বিলিয়ন ডলারের তহবিলের পরিকল্পনা
- • আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
