চাঁদাবাজি রুখতে এমপির মাইকিং
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩১
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের পক্ষ থেকে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে মাইকিং করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং প্রচার চালানো হয়।
মাইকিংয়ে জানানো হয়, এলাকায় কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী বা বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছে চাঁদা দাবি করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানকেও জানানোর আহ্বান জানানো হয়। বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই সংসদ সদস্যের লক্ষ্য বলেও প্রচারণায় তুলে ধরা হয়।
এ বিষয়ে গফরগাঁও পৌর এলাকার বাসিন্দা আবদুল আউয়াল বলেন, এমপি নির্বাচিত হওয়ার পরপরই চাঁদাবাজি বন্ধে এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। তিনি মনে করেন, শান্তি ফিরিয়ে আনতে জনপ্রতিনিধির পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও প্রয়োজন।
এর আগে সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বিশৃঙ্খলা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা কোনো দলের হতে পারে না; তারা কেবল ব্যক্তিস্বার্থ বোঝে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং শান্তিশৃঙ্খলা রক্ষা, সবার নিরাপত্তা নিশ্চিত ও জনগণের প্রত্যাশিত উন্নয়নই তার অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি। “দেশ আগে, দল পরে—জনগণই আমাদের শক্তি” বলেও পোস্টে মন্তব্য করেন নবনির্বাচিত এ সংসদ সদস্য।
এদিকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রোধে নির্বাচনী এলাকায় ‘অভিযোগ বাক্স’ স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন
- • পুরুষের যেসব ব্যক্তিত্ব মেয়েদের কাছে বেশি আকর্ষণীয়
- • চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
- • ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭
- • আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের
- • ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার দাবি মিয়ানমারের
- • দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
