জয়ের পর জামায়াতের বাড়িতে বিএনপির হামলা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৬
ফেনীর সোনাগাজীতে একটি কেন্দ্রে ফল ঘোষণার পর জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী-৩ আসনের পাইকপাড়া কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু মাত্র ২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর পরপরই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতাকর্মীরা।
বগাদানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাবেদ বলেন, ২৫ ভোটে জয়লাভ করায় ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ও দোকানে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া বগাদানা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল হাইয়ের বাড়ি, জামায়াতের এজেন্ট আতা উল্লাহর বাবার দোকান, কর্মী নূরে এলাহীর দোকান এবং কেন্দ্রের এজেন্ট মাসুমের দোকানেও হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে এবং এলাকায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলায় বিএনপির কয়েকজন নেতা নেতৃত্ব দিয়েছেন। তবে অভিযুক্ত বিএনপি নেতা তুষার বলেন, বহিরাগত কারা এসে হামলা করেছে, তিনি জানেন না। আরেক নেতা ইউসুফ দাবি করেন, ফলাফল ঘোষণার সময় তিনি বাড়িতে ছিলেন এবং ঘটনার বিষয়ে কিছু জানেন না।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, হামলা-ভাঙচুরের বিষয়টি জেনেছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • ইরানে বিনিয়োগে ৩০০ বিলিয়ন ডলারের তহবিলের পরিকল্পনা
- • আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
