২১ জুন ২০২৬, রবিবার, ১৪:০৫

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

পয়লা আষাঢ়ে বর্ষার আগমন, দেশজুড়ে বৃষ্টির আভাস

পয়লা আষাঢ়ে বর্ষার আগমন, দেশজুড়ে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:০২

আজ সোমবার (১৫ জুন) পয়লা আষাঢ়। ১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিনটির মধ্য দিয়ে শুরু হলো বাঙালির বহুল প্রতীক্ষিত বর্ষা ঋতু। গ্রীষ্মের তীব্র গরম আর খরার দাপট কাটিয়ে প্রকৃতিতে ফিরছে সজীবতা, আর বর্ষার আগমনে দেশজুড়ে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ।

বর্ষা বরণ উপলক্ষে রাজধানী ঢাকায় দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। মেঘে ঢাকা আকাশ আর থেমে থেমে বৃষ্টির আবহে নগরজীবনেও অনুভূত হচ্ছে বর্ষার ছোঁয়া।

যদিও আজ থেকেই বর্ষার আনুষ্ঠানিক সূচনা, তবে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রোববার জ্যৈষ্ঠের শেষ দিনে দেশের বেশ কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ময়মনসিংহে সর্বোচ্চ ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রাজধানী ঢাকায় সেদিন বৃষ্টি না হলেও আগের দুই দিনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, এ সময়ের বৃষ্টি অনেক ক্ষেত্রে উষ্ণ প্রকৃতির হয়। ফলে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা না কমে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বাংলা সাহিত্য-সংস্কৃতিতে বর্ষা এক অনন্য অনুষঙ্গ। যুগে যুগে কবি-সাহিত্যিকরা বর্ষার সৌন্দর্য, আবেগ ও রোমান্টিকতাকে তুলে ধরেছেন গান ও কবিতা-সাহিত্যে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় বর্ষার আগমনকে আনন্দ ও উদ্দীপনার প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

কৃষিনির্ভর বাংলাদেশের জন্য বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঋতু। বৃষ্টির পানিতে মাঠে নতুন প্রাণের সঞ্চার হয়, নদ-নদী ও খাল-বিল ভরে ওঠে, সবুজে ছেয়ে যায় প্রকৃতি। বর্ষার আগমনে তাই শুধু প্রকৃতিই নয়, মানুষের মনেও ফিরে আসে প্রশান্তি ও প্রাণচাঞ্চল্য।

আষাঢ়ের প্রথম দিনে বর্ষার আগমনে প্রকৃতি যেমন নতুন রূপে সেজেছে, তেমনি মানুষের জীবনেও যুক্ত হয়েছে স্নিগ্ধতার এক নতুন আবহ।

আরও পড়ুন