২১ জুন ২০২৬, রবিবার, ১৪:২৪

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:২৩

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ মিজানুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৪ জুন) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়ার সিদ্দিক ভেন্ডার বাড়ির বাসিন্দা। তিনি আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার (১৪ জুন) গভীর রাতে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের ভাড়া বাসায় চার্জে লাগানো অবস্থায় থাকা দুটি মোবাইল ফোন হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় রুমে আগুন ধরে গেলে মিজানুর রহমান গুরুতর দগ্ধ হন।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রুমে থাকা আসবাবপত্রের কিছু অংশ পুড়ে যায় এবং মোবাইল ফোনের পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

গুরুতর দগ্ধ অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন শওকত ওসমান সুজন জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ সোমবার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

আরও পড়ুন