একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫, ১১:২০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে, তবে তারা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এমন কোনো অধিকার নেই; এই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দেয়া আবেগতাড়িত। সরকার এখানে কেবল প্রজ্ঞাপন জারি করতে পারে। রাষ্ট্র আবেগের ওপর চলে না।” তবুও প্রস্তাবকে বিএনপি স্বাগত জানায় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়া উচিত নয়।
গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছে। নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।”
অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “অন্যান্য সংস্কারের পাশাপাশি মানসিক সংস্কারও জরুরি। অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে না।”
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
