সুপ্রিম কোর্টে হামলা: আইনজীবী আবু সাইদ সাগর কারাগারে
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৪:৩৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ‘ভোট ডাকাতি’, হামলা ও ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় অ্যাডভোকেট আবু সাইদ সাগরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জানান, আবু সাইদ সাগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭৫ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৫ মার্চ সমিতির নির্বাচনের দিন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা পুলিশি সহায়তায় বিএনপি-সমর্থিত প্রার্থী ও ভোটারদের ওপর হামলা চালান। এতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ শতাধিক আইনজীবী আহত হন এবং নারী আইনজীবীরাও লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • বিশ্বকাপ ফাইনালে তারকাদের জমকালো হাফটাইম শো
- • ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন শান্ত
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
