সরকারের ছায়া সরকার এখন জামায়াতে ইসলামী: রিজভী
প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ১২:২১
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে জনমতকে বিভ্রান্ত করছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের (পাবলিক রেফারেন্ডাম) দাবি তুলেছে। তিনি বলেন, এই সরকারের ছায়া সরকার এখন জামায়াতে ইসলামী।
বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিদেশি একটি সংবাদমাধ্যমকে প্রধান উপদেষ্টার দেয়া সাক্ষাৎকারে নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মানুষ চায় নির্ভরযোগ্য ও অবাধ নির্বাচন, অনিশ্চয়তা নয়। কিন্তু কিছু ইসলামপন্থী দল জনমতকে বিভ্রান্ত করতে ‘পিআর’-এর মতো কল্পিত দাবি করছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বিরোধী শক্তিগুলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত মঙ্গল চায়নি। অথচ এই সরকার তাদের স্বার্থই আগে দেখে।”
এ সময় দেশের অর্থনীতির বেহাল দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তার ভাষায়, “দেশের বাজারে এখন হাহাকার চলছে। সাধারণ মানুষ কষ্টে আছে, কিন্তু সরকার শুধু ভোট নিয়ে নাটক করছে।”
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
