‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট লেনদেনের অভিযোগ, গোয়েন্দা কার্যক্রম শুরু দুদকের
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ১২:৩৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন— দুদক। রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবুর রহমানের ‘অটোবায়োগ্রাফি’ খ্যাত আত্মজীবনীমূলক এই বই।
২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়।
বইটিতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। এমনকি নেতাকর্মীদের বলতেন, বইটি থেকে শিক্ষা নিতে।
তবে, সম্প্রতি একটি গণমাধ্যম উঠে এসেছে এই আত্মজীবনী লেখার পিছনে রয়েছে ভিন্ন কাহিনি। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল।
এমনকি গুরুতর অভিযোগ রয়েছে, এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাটও পেয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
